চালকের দক্ষতায় ডাকাতি থেকে রক্ষা

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

সাভারের বিরুলিয়া ইউনিয়নে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা চালিয়েছে একদল ডাকাত। তবে প্রাইভেটকার চালকের উপস্থিত বুদ্ধি ও সাহসিকতায়

2026-01-24T17:49:37+00:00
2026-01-24T17:49:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চালকের দক্ষতায় ডাকাতি থেকে রক্ষা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৫:৪৯ পিএম   (ভিজিট : ৪০)
X

সাভারের বিরুলিয়া ইউনিয়নে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা চালিয়েছে একদল ডাকাত। তবে প্রাইভেটকার চালকের উপস্থিত বুদ্ধি ও সাহসিকতায় ডাকাতি থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা।

শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে বিরুলিয়া ইউনিয়নের একটি সড়কে এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে সড়কের ওপর একটি বড় গাছ ফেলে গতিরোধ করার চেষ্টা করছে ডাকাত দল। এ সময় চালক গাড়ি না থামিয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে কৌশলে ডাকাতদের বাধা পেরিয়ে চলে যেতে সক্ষম হন। যাত্রীরাও এ সময় চালককে সাহস ও সহযোগিতা জোগান।

বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বিষয়টি নিশ্চিত করে জানান, ডাকাতেরা ডাকাতির চেষ্টা চালিয়েছিল ঠিকই, কিন্তু চালকের দক্ষতায় তারা সফল হতে পারেনি।

পুলিশ আরও জানায়, খবর পাওয়ার পরপরই এলাকায় টহল জোরদার করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে ডাকাত দলের সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

এর আগে শুক্রবার রাতে ডাকাতদের এই তৎপরতার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ বলছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে বিরুলিয়া ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy