প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৬:০৩ পিএম (ভিজিট : ৩৫)

X
চুয়াডাঙ্গার দর্শনায় ইটভাটা শ্রমিকদের সঙ্গে নির্বাচনী গণসংযোগ করে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়েছেন চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন।
শনিবার (২৪ জানুয়ারী) সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত সেখানে দর্শনা পৌর এলাকার পাঁচটি ইটভাটায় নিয়জিত সাধারণ শ্রমিকদের সঙ্গে তিনি এ গণসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আব্দুল কাদের, সুপ্রিম কোর্টের আইনজীবী রকেট শাহজাহান, এ্যাডভোকেট আসাদুল্লাহ, শিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ ও দর্শনা পৌরসভার আমির শাহিকুল আলম অপু।