বিএনপিতে মাদক কারবারি-চাঁদাবাজদের ঠাঁই হবে না: আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

নির্বাচনকে সামনে রেখে রাজধানীর মিরপুর ১৬ আসনে নির্বাচনি প্রচারণার তৃতীয় দিনে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের

2026-01-24T19:02:56+00:00
2026-01-24T19:02:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপিতে মাদক কারবারি-চাঁদাবাজদের ঠাঁই হবে না: আমিনুল হক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৭:০২ পিএম   (ভিজিট : ৯৭)
X

নির্বাচনকে সামনে রেখে রাজধানীর মিরপুর ১৬ আসনে নির্বাচনি প্রচারণার তৃতীয় দিনে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক। এসময় তিনি মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিএনপিতে মাদক কারবারি ও চাঁদাবাজদের কোনো ঠাঁই হবে না।

শনিবার (২৪ জানুয়ারি) মিরপুর ৬ নম্বর এলাকার ‘ট’ ব্লকের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে তিনি সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান এবং ভোট চেয়ে এসব কথা বলেন।

এ সময় এলাকার সাধারণ মানুষ বাসা-বাড়ি থেকে বেরিয়ে এসে আমিনুল হককে ফুল দিয়ে বরণ করে নেন। তিনি এলাকাবাসীর হাতে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও প্রতিশ্রুতি সম্বলিত লিফলেট তুলে দেন।

গণসংযোগকালে পথসভায় দেওয়া বক্তব্যে আমিনুল হক মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা ব্যক্ত করেন।

তিনি বলেন, তার নির্বাচনি ইশতেহারে স্পষ্ট উল্লেখ আছে যে কোনো মাদক কারবারি বা চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া হবে না। মাদকের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ার অঙ্গীকার করেন তিনি।

একইসঙ্গে দলীয় নেতা-কর্মীদের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কেউ কোনো প্রকার অনৈতিক কর্মকাণ্ড বা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তবে সে বিএনপির রাজনীতি করার যোগ্যতা হারিয়ে ফেলবে। এ ধরনের কোনো ব্যক্তিকে দলে ঠাঁই দেওয়া হবে না বলেও তিনি সাফ জানিয়ে দেন।

আমিনুল হক আরও বলেন, দীর্ঘদিন ধরে এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের পরিকল্পনা তৈরি করেছি। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে সেসব পরিকল্পনা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।

জনগণের সেবক হিসেবে নিজেকে তুলে ধরে তিনি বলেন, সাধারণ মানুষের সাথে তার দেখা করতে কোনো পিএস কিংবা মধ্যস্থতাকারীর প্রয়োজন হবে না; বরং তিনি সরাসরি জনগণের ধরা-ছোঁয়ার মধ্যে থাকবেন।

নির্বাচন কমিশনের সকল আইন মেনে এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই নির্বাচনি প্রচারণা চালানো হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy