কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১জনের কারাদণ্ড

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মো. আজিজুল ইসলাম (৩৫) এক যুককে ৩ মাসের বিনাশ্রম

2026-01-24T19:07:22+00:00
2026-01-24T19:07:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১জনের কারাদণ্ড
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৭:০৭ পিএম   (ভিজিট : ৩৯)
X

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মো. আজিজুল ইসলাম (৩৫) এক যুককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার দক্ষিণবাগ এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)জাকিয়া সরওয়ার লিমা।

দণ্ডপ্রাপ্ত আজিজুল উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামের বাসিন্দা এবং মৃত আফাজউদ্দিনের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় দায়ের করা একটি মামলায় অভিযুক্ত আজিজুলকে দোষী সাব্যস্ত করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে প্রসিকিউটরের দায়িত্ব পালন করে রাষ্ট্রপক্ষ। বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন মো. আল আমিন।

প্রশাসন জানায়, মাদকবিরোধী কার্যক্রমকে আরও জোরদার করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy