ইনসাফভিত্তিক সমাজ গড়ার প্রতিশ্রুতি ড. মিজানুর রহমানের ​

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর ড. মু.

2026-01-24T19:16:14+00:00
2026-01-24T19:16:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইনসাফভিত্তিক সমাজ গড়ার প্রতিশ্রুতি ড. মিজানুর রহমানের ​
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৭:১৬ পিএম   (ভিজিট : ১৪০)
X

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর ড. মু. মিজানুর রহমান বলেছেন, আমি নির্বাচিত হলে দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার নিশ্চিত করব। সকলের সাথে মিলেমিশে এলাকার উন্নয়ন এবং একটি ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।

​শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে নাচোল ইউনিয়নের ভোলামোড়স্থ সালাফিয়া দারুস সালাম মাদ্রাসা মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​নাচোল ইউনিয়ন জামায়াতের আমীর মেসবাহুল হক গনি মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ড. মিজানুর রহমান আরও বলেন, এলাকার সুষম উন্নয়ন এবং সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে তিনি সর্বদা জনগণের পাশে থাকবেন।

​সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইয়াহ্ইয়া খালেদ: জেলা সহ-সেক্রেটারি ও নির্বাচনী পরিচালনা কমিটির পরিচালক।প্রভাষক ইয়াকুব আলী: উপজেলা আমীর।মাওলানা মোবারক হোসেন: উপজেলা সেক্রেটারি।এ্যাডভোকেট সিরাজুল ইসলাম: উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।মতিউর রহমান: নাচোল ইউনিয়ন নায়েবে আমীর।

​বিকেলের জনসভা শেষে বাদ মাগরিব নাচোল পৌর জামায়াতের উদ্যোগে নাচোল রেল স্টেশন বাজারে অপর একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। পৌর আমীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ড. মু. মিজানুর রহমান ভোটারদের উদ্দেশ্যে উন্নয়নের রোডম্যাপ তুলে ধরেন এবং নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লায় তথা সংগঠনের পক্ষে জনসমর্থন কামনা করেন।

​উভয় সভায় বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান। জনসভাগুলোতে স্থানীয় নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ করা গেছে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy