সেপটিক ট্যাংকে মিলল নিখোঁজ ছাত্রলীগ কর্মীর হাত-পা বাঁধা লাশ

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরে নিখোঁজের আট দিন পর ছাত্রলীগ কর্মীর হাত-পা বাঁধা লাশ সেপটিক ট্যাংক থেকে উদ্ধার হয়েছে। এ ঘটনায় ঢাকা

2026-01-24T21:12:14+00:00
2026-01-24T21:12:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সেপটিক ট্যাংকে মিলল নিখোঁজ ছাত্রলীগ কর্মীর হাত-পা বাঁধা লাশ
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৯:১২ পিএম   (ভিজিট : ১৫৪)
X

লক্ষ্মীপুরে নিখোঁজের আট দিন পর ছাত্রলীগ কর্মীর হাত-পা বাঁধা লাশ সেপটিক ট্যাংক থেকে উদ্ধার হয়েছে। এ ঘটনায় ঢাকা থেকে একজনকে আটকের তথ্য দিলেও তার নাম-পরিচয় জানায়নি পুলিশ।

আজ শনিবার বিকালে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চন্দ্রপ্রভাবাঘ গ্রামের এক প্রবাসীর ফাঁকা বাড়ির শৌচাগারের ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান।

নিহত ফজলে রাব্বি (২১) সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামের বেল্লাল হোসেনের ছেলে। তিনি চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের ছাত্র ও ছাত্রলীগের কর্মী ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে এক ব্যক্তিকে ঢাকা থেকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

নিহতের চাচা মো. সোহরাওয়ার্দী বলেন, আমার ভাতিজা রাব্বি ১৬ জানুয়ারি রাতে চন্দ্রগঞ্জ থেকে উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী বাজার আসেন। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরদিন তার বাবা বেল্লাল চন্দ্রগঞ্জ থানায় জিডি করেন। শনিবার স্থানীয়রা চন্দ্রপবাহবাঘ গ্রামের শেখের বাড়ির সেফটিক ট্যাংকির ভেতর থেকে দুর্গন্ধ পায়। পরে সেখানে তারা হাত-পা বাঁধা মরদেহ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশ কর্মকর্তা হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, “ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।”

তবে কারা, কী কারণে ফজলে রাব্বিকে হত্যা করেছে তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy