হোটেলের বেজমেন্টে আগুন, প্রাণ গেল ৩ জনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের লাহোরে একটি হোটেলের বেজমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।শনিবার

2026-01-25T10:23:07+00:00
2026-01-25T10:23:07+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
হোটেলের বেজমেন্টে আগুন, প্রাণ গেল ৩ জনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১০:২৩ এএম   (ভিজিট : ৯৩)
X

পাকিস্তানের লাহোরে একটি হোটেলের বেজমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।

শনিবার (২৪ জানুয়ারি) লাহোরের গুলবার্গ এলাকায় এ ঘটনা ঘটে। খবর ডনের।

নিহতরা হলেন: ইমরান (৩০), শেহরিয়ার (২৫) এবং রিয়াজ (৩০)।

প্রতিবেদনে বলা হয়েছে, ২১তলা ভবনটিতে একটি বেসরকারি কলেজের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালে বেজমেন্টে থাকা একটি বয়লার বিস্ফোরণ হলে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু হয়।

রেসকিউ ১১২২-এর মুখপাত্র ফারুক আহমেদ জানান, জরুরি কল পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দিতে ২০টিরও বেশি যানবহন মোতায়েন করা হয়।





  বিষয়:   পাকিস্তান  হোটেল  আগুন  লাহোর 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy