৪ বছর পর প্রকাশ্যে অং সান সু চি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির সাথে আইসিআরসি এক প্রতিনিধির সঙ্গে বৈঠক এই ছবি প্রকাশ্যে আনে দেশটির

2026-08-03T16:33:39+00:00
2026-08-03T16:33:39+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
৪ বছর পর প্রকাশ্যে অং সান সু চি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৪:৩৩ পিএম   (ভিজিট : ২৭)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির সাথে আইসিআরসি এক প্রতিনিধির সঙ্গে বৈঠক এই ছবি প্রকাশ্যে আনে দেশটির সামরিক সরকার। ছবি: সংগৃহীত
মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি বেঁচে আছেন এবং সুস্থ আছেন—এমন ইঙ্গিত মিলেছে নতুন প্রকাশিত কিছু ছবিতে।

 রাজধানী নেপিদোতে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) এক প্রতিনিধির সঙ্গে তিনি বৈঠক করেছেন বলে সামরিক সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

২০২১ সালে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে আর জনসমক্ষে দেখা যায়নি নোবেলজয়ী এই নেত্রীকে। ফলে দীর্ঘ সময় পর তার ছবি প্রকাশ্যে আসা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।

মিয়ানমারের প্রেসিডেনশিয়াল প্রেস অ্যান্ড ইনফরমেশন ব্যুরো সোমবার (৩ আগস্ট) জানায়, সু চির সঙ্গে আইসিআরসির মিয়ানমার প্রতিনিধি আর্নো দ্য বাকের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রকাশিত দুটি ছবিতে দেখা যায়, সু চি রেড ক্রস প্রতিনিধির সঙ্গে করমর্দন করছেন এবং একটি কক্ষে বসে কথা বলছেন। তবে বৈঠকটির স্থান কিংবা আলোচনার বিষয়ে সরকারের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। আইসিআরসি থেকেও তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সামরিক সরকারের প্রকাশিত অপর দুটি ছবিতে সু চিকে একটি গোলাপি রঙের জন্মদিনের কেক কাটতে দেখা যায়। কেকের ওপর লেখা ছিল—‘হ্যাপি বার্থডে আন্টি সু, ১৯.৬.২০২৬’। ছবিগুলো তার ৮১তম জন্মদিন উদ্‌যাপনের সময় তোলা বলে ধারণা করা হচ্ছে। এসব ছবিতে সু চিকে হাস্যোজ্জ্বল দেখা গেলেও শুধু ছবি দেখে তার প্রকৃত শারীরিক অবস্থা নিশ্চিত করা সম্ভব নয়।

সু চির যুক্তরাজ্যপ্রবাসী ছোট ছেলে কিম অ্যারিস এবং মিয়ানমারের গণতন্ত্রকামী কর্মীরা দীর্ঘদিন ধরে তার সুস্থতার প্রমাণের দাবি জানিয়ে আসছিলেন। নতুন ছবিগুলো সেই প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ হলেও বিরোধী জাতীয় ঐক্য সরকারের (এনইউজি) মুখপাত্র নে ফোন লাত বলেন, রেড ক্রসের সঙ্গে এই বৈঠককে জান্তা সরকারের মানবাধিকার রক্ষার পদক্ষেপ বলা যায় না।

সু চিকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে এবং তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে।






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy