আইনের শাসন প্রতিষ্ঠায় আবুল হোসেন খানের বিকল্প নেই: সুমন খান

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

বরিশাল বাকেরগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জমে উঠেছে ইতিমধ্যেই, ব্যাস্ত সময় পার করছেন দলটির নেতাকর্মীরা, পিছিয়ে নেই

2026-01-25T10:58:02+00:00
2026-01-25T10:58:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আইনের শাসন প্রতিষ্ঠায় আবুল হোসেন খানের বিকল্প নেই: সুমন খান
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১০:৫৮ এএম   (ভিজিট : ৪৫১)
X

বরিশাল বাকেরগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জমে উঠেছে ইতিমধ্যেই, ব্যাস্ত সময় পার করছেন দলটির নেতাকর্মীরা, পিছিয়ে নেই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরাও, গতকাল বাকেরগঞ্জ উপজেলার কলশকাঠি ইউনিয়নে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রাপ্ত নেতা জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের ধানের শীষের পক্ষে গনসংযোগ ও প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটান বাকেরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। নির্বাচনি প্রচার প্রচারণা ও লিফলেট বিতরণ শেষে কলশকাঠি বন্দরে পথসভায় বক্তব্য রাখেন বাকেরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাবেক ছাত্রনেতা মাহমুদ খান সুমন, নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে বলেন মাদক সন্ত্রাস, চাঁদাবাজ নির্মুলে ও আইনের শাসন প্রতিষ্ঠায় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্বেচ্ছাসেবক দলের এই নেতা।


 আবুল হোসেন খানের ও ধানের শীষের প্রচার প্রচারণা ও লিফলেট বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাসরুল খান, উপজেলা যুগ্ম আহ্বায়ক মোল্লা মাসুদ রানা, দপ্তর সম্পাদক মোঃ জাকির বক্স, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম মোল্লা, সাইফুল ইসলাম, হাসান কাজী সহ স্বেচ্ছাসেবক দলের প্রায় দুই শতাধিক নেতাকর্মী প্রচার প্রচারণায় অংশ নেন। 

 নেতৃবৃন্দ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান কে ধানের শীষে ভোট দিয়ে মাদক ও চাঁদাবাজ মুক্ত সুখী সমৃদ্ধ আগামীর বাকেরগঞ্জ বিনির্মাণে ভূমিকা রাখতে আহ্বান জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy