নীরব এলাকায় হর্ন বাজালে বড় জরিমানা ও জেল: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নীরব এলাকায় অযথা হর্ন বাজালে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা ও তিন মাসের জেলের বিধান থাকলেও প্রাথমিকভাবে বড়

2026-01-25T12:51:23+00:00
2026-01-25T12:51:23+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নীরব এলাকায় হর্ন বাজালে বড় জরিমানা ও জেল: ডিএমপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১২:৫১ পিএম   (ভিজিট : ১১৫)
X

নীরব এলাকায় অযথা হর্ন বাজালে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা ও তিন মাসের জেলের বিধান থাকলেও প্রাথমিকভাবে বড় গাড়ির জন্য ২৫০০ টাকা এবং মোটরসাইকেলের জন্য ১০০০ টাকা জরিমানা করার কথা জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার।

রোববার (২৫ জানুয়ারি) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অযথা হর্ন বাজানো নিরুৎসাহিতকরণ কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব তথ্য জানান।

মো. সরওয়ার জানান, একই অপরাধ বারবার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রথম দুইবার জরিমানা করার পর পাঁচবার একই অপরাধ করলে চালকদের লাইসেন্সের পয়েন্ট কাটা যাবে। এভাবে পয়েন্ট কাটতে কাটতে একপর্যায়ে সংশ্লিষ্ট চালকের লাইসেন্স বাতিল হয়ে যাবে।

তিনি জানান, গত দেড় মাসে নীরব এলাকাগুলোতে হর্ন বাজানোর দায়ে প্রায় ৯ হাজার মামলা করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আইন মানতে বাধ্য করা সরকারের কাজ হলেও মানুষ সচেতন না হলে আইন বাস্তবায়ন সম্ভব নয়।

তিনি আইন মানার পাশাপাশি চালকদের সচেতন হওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।




  বিষয়:   ডিএমপি  হর্ন  জরিমানা  জেল 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy