প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

হাইকোর্ট প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বিরুদ্ধে আদালতের আদেশ অমান্য করার বিষয়টি জানাতে রুল

2026-01-25T13:09:32+00:00
2026-01-25T13:09:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১:০৯ পিএম   (ভিজিট : ১০৭)
X

হাইকোর্ট প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বিরুদ্ধে আদালতের আদেশ অমান্য করার বিষয়টি জানাতে রুল জারি করেছে।

রোববার (২৫ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। প্রধান নির্বাচন কমিশনারকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। তিনি জানান, গত বছরের ২৭ আগস্ট হাইকোর্ট একটি রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে আবেদন নিষ্পত্তির নির্দেশ দেন, যা প্রধান নির্বাচন কমিশনার বাস্তবায়ন করেননি। এ কারণে সিইসির বিরুদ্ধে আদালতে অবমাননার আবেদন দায়ের করা হয়েছে।

এর আগে ‘কৃষক শ্রমিক জনতা পার্টি’ নামে একটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য সিইসির কাছে আবেদন করেছিলেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। আবেদন নিষ্পত্তি না হওয়ায় তিনি হাইকোর্টের দ্বারস্থ হন।




  বিষয়:   প্রধান নির্বাচন কমিশনার  অবমাননার রুল  আদালত  হাইকোর্ট 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy