পরিবারসহ ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামানের সম্পদ ক্রোক

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া ও

2026-01-25T13:53:53+00:00
2026-01-25T13:53:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পরিবারসহ ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামানের সম্পদ ক্রোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১:৫৩ পিএম   (ভিজিট : ৫৪)
X

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া ও তার পরিবারের সদস্যদের নামে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও ফরিদপুরে বিপুল স্থাবর সম্পদ ক্রোক করার আদেশ দিয়েছেন আদালত। এসব সম্পদের মূল্য দেখানো হয়েছে ২২ কোটি ৬৫ লাখ ৫২ হাজার ৩৩০ টাকা।

আজ রবিবার (২৫ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

সাবেক কমিশনার আসাদুজ্জামান ছাড়াও তার স্ত্রী আফরোজা জামান, দুই ছেলে আসিফ শাহাদাৎ, আসিফ মাহদিন, মেয়ে আয়েশা সিদ্দিকা, শ্যালিকা পারভীন সুলতানা, ফাতেমাতুজ্জোহরা, শ্যালক হারিচুর রহমানের সম্পদ ক্রোকের আদেশ দেওয়া হয়েছে।

এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক আলিয়াজ হোসেন এসব সম্পদ ক্রোক চেয়ে আবেদন করেন।

ক্রোকের আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট আছাদুজ্জামান মিয়া ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত অভিযোগ অনুসন্ধানের জন্য তিন সদস্য বিশিষ্ট অনুসন্ধানকারী টিম নিয়োগ করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা অবৈধ পন্থায় অর্জিত সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাতের প্রচেষ্টায় রয়েছেন বলে বিশ্বস্তসূত্রে জানা গেছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অবিলম্বে আছাদুজ্জামান মিয়া ও তার পরিবার এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের স্থাবর সম্পদ ক্রোক করা প্রয়োজন। তাদের স্থাবর সম্পদ ক্রোক করা না হলে বিচারকালে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy