সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রইশুদ্দীনের বিদায় সংবর্ধনা

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ঐতিহ্যবাহী সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র ,সহকারী শিক্ষক (গণিত) মোহা. রইশুদ্দীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

2026-01-25T17:19:51+00:00
2026-01-25T17:19:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রইশুদ্দীনের বিদায় সংবর্ধনা
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৫:১৯ পিএম   (ভিজিট : ১৬২)
X

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ঐতিহ্যবাহী সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র ,সহকারী শিক্ষক (গণিত) মোহা. রইশুদ্দীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ও গৌরবময় শিক্ষকতা জীবন শেষে তিনি অবসরে গেলেন।

বিদায় অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম, বাশিশ নাচোল উপজেলা শাখার সভাপতি ও গোলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজামুল হক, রাকাব সোনাইচন্ডী শাখার ব্যবস্থাপক ওয়াহুদুজ্জামান এবং শিক্ষানুরাগী মাহবুবুল আলম।

মোহা. রইশুদ্দীন ২০১১ সালের ১৩ জানুয়ারি সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ে গণিত বিষয়ের শিক্ষক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ১৯৮৯ সালের ১ জুন রাধানগর এএনসি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা জীবন শুরু করেন এবং ২০১০ সাল পর্যন্ত সেখানে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। প্রায় ৩৭ বছরের শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীকে গণিত শিক্ষায় দক্ষ করে গড়ে তুলেছেন।

নাচোল উপজেলার কসবা ইউনিয়নের সব্দলপুর গ্রামের এই কৃতি সন্তান শৈশব থেকেই ছিলেন মেধাবী। ১৯৭৫ সালে তিনি সোনাইচন্ডী প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে বৃত্তি লাভ করেন। পরবর্তীতে ১৯৮১ সালে সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৮৪ সালে আদিনা ফজলুল হক সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ১৯৮৬ সালে রহনপুর ইউসুফ আলী কলেজ থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেন।

পারিবারিক জীবনে তিনি তিন কন্যা সন্তানের জনক। তার জ্যেষ্ঠ কন্যা রাজশাহী কলেজ থেকে এবং মেজ কন্যা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। ছোট কন্যা বর্তমানে রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে অধ্যয়নরত।

বিদায় অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে ক্রেস্ট উপহার দেন। আবেগঘন বক্তব্যে তিনি বলেন, “মোহা. রইশুদ্দীন শুধু একজন দক্ষ গণিত শিক্ষকই নন, তিনি ছিলেন এই প্রতিষ্ঠানের প্রাণ। তার অবসর গ্রহণে বিদ্যালয় এক অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে।”

এসময় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী কল্যাণ তহবিল থেকে সঞ্চিত ১ লাখ ৭১ হাজার টাকার একটি চেক সম্মাননা হিসেবে তার হাতে তুলে দেওয়া হয়। সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসা ও শ্রদ্ধায় সিক্ত হয়ে তিনি কর্মস্থল ত্যাগ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy