মঠবাড়িয়ায় শতভাগ স্বচ্ছতায় গ্রাম পুলিশ নিয়োগ

পি‌রোজপুর প্রতি‌নি‌ধি

সারাবাংলা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রশাসন কোন তদবির বা সুপারিশ ছাড়াই শতভাগ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ১৪ জন গ্রাম পুলিশ নিয়োগ

2026-01-25T17:51:30+00:00
2026-01-25T17:51:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মঠবাড়িয়ায় শতভাগ স্বচ্ছতায় গ্রাম পুলিশ নিয়োগ
পি‌রোজপুর প্রতি‌নি‌ধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৫:৫১ পিএম   (ভিজিট : ৯১)
X

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রশাসন কোন তদবির বা সুপারিশ ছাড়াই শতভাগ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ১৪ জন গ্রাম পুলিশ নিয়োগ দিয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত পরীক্ষায় নারী-পুরুষ মিলিয়ে ৫১ জন অংশগ্রহণ করেন। লিখিত, মৌখিক ও শারীরিক পরীক্ষার মাধ্যমে ১৪ জন প্রার্থী উত্তীর্ণ হন। এর মধ্যে ৫ জন নারী এবং ৯ জন পুরুষ। নিয়োগপ্রাপ্ত গ্রাম পুলিশদের উপজেলার ৮ ইউনিয়নে নিয়োগ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার বলেন, “নিয়োগ প্রক্রিয়ায় অনেকের মাঝে নেতিবাচক ধারণা থাকে। তাই আমরা মেধা ও যোগ্যতার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থীদের নির্বাচন করেছি। স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশনের সন্তোষজনক প্রতিবেদনের পরে তাদের নিয়োগপত্র প্রদান করা হবে। সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে তারা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন—এটাই আমাদের প্রত্যাশা।”





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy