প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৬:২১ পিএম (ভিজিট : ২৪৫)

X
নওগাঁয় রুহুল আমিন নামে এক সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর ও উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী সাংবাদিক মো. রুহুল আমিন (৩৫) নওগাঁ জেলার লাটাপাড়া এলাকার বাসিন্দা। তিনি জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিন, যায়যায়দিন ও ইংরেজি বিজনেস টাইমস পত্রিকায় কর্মরত আছেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, তিনি বীর মুক্তিযোদ্ধার দৃষ্টি প্রতিবন্ধী ছেলে সন্তান।
লিখিত অভিযোগে বলা হয়েছে, গত ২৪ জানুয়ারি রাত ৮টার দিকে ‘Abul Kalam Azad’ নামের একটি ফেসবুক আইডি থেকে একটি সুপার এডিট ভিডিও পোস্ট করা হয়। পোস্টটিতে লেখা ছিল সংবাদিক রুহল আমিন হিরোইন সেবন করেন। তিনি কি করে সাংবাদিক হন।
ভুক্তভোগী সাংবাদিক দাবি করেন, এটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। পরে অভিযুক্ত ওই ভিডিও ডিলিট করেন।
অভিযুক্ত আবুল কালাম আজাদ নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের গোয়ালী গ্রামের বাসিন্দা। অভিযোগে তাকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
রুহুল আমিন জানান, ভিডিও ও লেখার মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যক্তিগত ও পেশাগত সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে, যার ফলে তিনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং পরিবার ও পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব পড়েছে। তিনি থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযুক্ত আবুল কালাম আজাদ বলেন, আমি কোনো ভিডিও ছাড়িনি, আমার উপর মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে।
নওগাঁ সদর মডেল থানার ওসি মো. নিয়ামুল হক বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।