চট্টগ্রামের সাতকানিয়ায় জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির সহযোগিতায় এবং উপজেলা আইসিটি কার্যালয়ের ব্যবস্থাপনায় ৫ দিনব্যাপী সাইবার সিকিউরিটি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) সকালে সাতকানিয়া পৌরসভায় অবস্থিত জেন-জি প্রশিক্ষণ একাডেমিতে কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান, জনস্বাস্থ্য কর্মকর্তা মিজানুর রহমান এবং যুব উন্নয়ন কর্মকর্তা মো. সামছুদ্দিন।
প্রশিক্ষণে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন চট্টগ্রাম জেলা আইসিটি কর্মকর্তা শিমুল ভৌমিক, যিনি শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং জানান, পর্যায়ক্রমে এ ধরনের কর্মশালা চলবে।
উপজেলা আইসিটি কর্মকর্তা আনোয়ার হোসাইন বলেন, কর্মশালার লক্ষ্য কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের সাইবার সিকিউরিটিতে দক্ষ করা।