টঙ্গীতে ফের অসুস্থ অর্ধশতাধিক পোশাক শ্রমিক কারখানা ছুটি ঘোষণা

‎টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

‎গাজীপুরের টঙ্গীতে ফের একটি পোশাক কারখানায় ‌শ্বাসকষ্ট, বমি ও খিচুনিতে' অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের উদ্ধার করে

2026-01-26T13:00:40+00:00
2026-01-26T13:00:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে ফের অসুস্থ অর্ধশতাধিক পোশাক শ্রমিক কারখানা ছুটি ঘোষণা
‎টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১:০০ পিএম   (ভিজিট : ৩৩)
X

‎গাজীপুরের টঙ্গীতে ফের একটি পোশাক কারখানায় ‌শ্বাসকষ্ট, বমি ও খিচুনিতে' অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে কারখানা কর্তৃপক্ষ। 

সোমবার সকালে টঙ্গীর ফাইসন্স রোড এলাকার ড্রেসম্যান ফ্যাশন ওয়্যার লিমিটেড নামক কারখানায় এ এঘটনা ঘটে। 

অসুস্থদের মধ্যে রেশমা (৩৫),  শিল্পী (১৯), শাহীনা (৩০), রোজিনা ( ৩৩), নাছিমা (৪৫), ফুলি (৩০), সুমাইয়া (১৯), আফছানা (২৫), শাহীনা (৩৫), পারভীন (৩৯), লাবনী ২৫), শ্যামলী (৩২), শিফা ১৮), শিল্পী (২৫), সুইটি (৫০), মালেকা (২০), রোজিনা (২৫), মুক্তা (৩৮), মাহাবুব (৩০), আলেয়া (৪৫), আব্দুর রশিদ (৭০), যমুনা (১৮), ফেরদৌসি (৩৫) ও সুরুজ মিয়াসহ অর্ধশতাধিক শ্রমিককে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে ২১ জনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কারখানার শ্রমিকরা জানায়, প্রতিদিনের ন্যায় সকাল থেকে কাজ শুরু করেন তারা। সকাল ৯টার দিকে হঠাৎ করে কারখানায় তীব্র দূর্গন্ধ ছড়িয়ে পড়ে। এরপর থেকে শ্রমিকরা ক্রমাগত শ্বাসকষ্ট ও বমি করতে করতে অসুস্থ হয়ে পড়েন। কারো কারো খিচুনি শুরু হয়। খবরটি ছড়িয়ে পরলে আতঙ্কিত হয়ে কারখানাটির বিভিন্ন ফ্লোরে প্রায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

এব্যাপারে ড্রেসম্যান কারখানার প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রহমান রিপন বলেন, শ্রমিকরা কি কারনে অসুস্থ হয়ে পড়েছে বলতে পারছি না। তবে আজকের মতো কারখানা ছুটি ঘোষনা করা হয়েছে। 

এব্যাপারে শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ নাফিয়া শারমিন বলেন, হাসপাতালে আসা বেশীর ভাগ শ্রমিক শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে কিছু শ্রমিক প্যানিক এ্যাটাকও হয়েছেন। অসুস্থ শ্রমিকদের চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেকে বমি ও খিচুনি হওয়ার কথাও জানিয়েছেন। 

এবিষয়ে শিল্প পুলিশের টঙ্গী জোনের পরিদর্শক আজাদ রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কেন এমন ঘটনা ঘটছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কারখানাটি আজকের মতো ছুটি ঘোষণা করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy