নেশার টাকা না দেওয়ায় বাবা-মাকে কুপিয়ে জখম করলো ছেলে

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোর সদর উপজেলার হৈবতপুর এলাকায় নেশার টাকা না দেওয়ায় নিজ বাবা-মাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে তাদেরই

2026-01-26T13:13:09+00:00
2026-01-26T13:32:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেশার টাকা না দেওয়ায় বাবা-মাকে কুপিয়ে জখম করলো ছেলে
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১:১৩ পিএম  আপডেট: ২৬.০১.২০২৬ ১:৩২ পিএম  (ভিজিট : ২১)
X

যশোর সদর উপজেলার হৈবতপুর এলাকায় নেশার টাকা না দেওয়ায় নিজ বাবা-মাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে তাদেরই ছেলে। আহত দুজনই বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন আছির উদ্দিন (৭০) এবং তার স্ত্রী রোকেয়া (৬০)। তারা যশোর সদরের সাতমাইল হৈবতপুর রোড এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৬ জানুয়ারি) রাত ৩টার দিকে নিজ বাড়িতে নেশার টাকা চায় তাদের ছোট ছেলে সাদ্দাম (২৩)। টাকা দিতে অস্বীকার করলে ক্ষিপ্ত হয়ে সে বাম হাতে থাকা বটি দিয়ে বাবা-মার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত জখম করে। এ সময় লাঠি দিয়েও তাদের মারধর করা হয়।

চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আহত দম্পতিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আছির উদ্দিন পুরুষ সার্জারি ওয়ার্ডে এবং রোকেয়া মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন জানান, তিনি গণমাধ্যমকে জানান ঘটনা শুনেছি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy