নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মানুষের দীর্ঘ দিনের ভোটের আকাঙ্খা বাস্তবায়ন করা হবে: ইউএনও মারুফ হাসান

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান বলেছেন, এই নির্বাচনে

2026-01-26T14:20:15+00:00
2026-01-26T14:20:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মানুষের দীর্ঘ দিনের ভোটের আকাঙ্খা বাস্তবায়ন করা হবে: ইউএনও মারুফ হাসান
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ২:২০ পিএম   (ভিজিট : ৪৭)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান বলেছেন, এই নির্বাচনে মানুষের মন জয় করেই প্রার্থীদের ভোট নিতে হবে। অতীতে যারা ভোট কেন্দ্র দলখ করে ভোট নিয়েছে এই নির্বাচনে সেই সুযোগ নেই। কোন ব্যাক্তি বা রাজনৈতিক দল নির্বাচনে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে প্রশাসন তা কঠোর ভাবে দমন করবে। 

আজ সোমবার (২৬জানুয়ারী) দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা সভাকক্ষে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। 

তিনি আরও বলেন আমরা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মানুষের দীর্ঘ দিনের ভোটের আকাঙ্খা বাস্তবায়ন করতে চাই। খুব শ্রীঘই থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হবে। অস্ত্র উদ্ধারে সহযোগিতাকারী ব্যাক্তির পরিচয় গোপন রাখার পাশাপাশি তাকে পুরস্কৃত করা হবে। 

এছাড়াও সভায় বোচাগঞ্জ থানার ওসি মোঃ মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিজয় কুমার রায়, উপজেলা কৃসি অফিসার কৃষিবিদ নয়ন সাহা, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ আবু কায়েস বিন আজিজ, ইউপি যথাক্রমে চেয়ারম্যান সাহান পারভেজ, ওয়াক্কাস কাঞ্চন, সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আব্দুস সাত্তার, সদস্য সচিব শামসুল আলম, এনএসআই প্রতিনিধি ও বিজিবির ক্যাম্পকমান্ডরসহ সরকারী কর্মকতাবৃন্দ বক্তব্য রাখেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy