প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ২:৩৮ পিএম (ভিজিট : ৩৬)

X
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উদ্ভিদ রোগতত্ত্ব (Plant Pathology) বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মো. রুবেল মাহমুদ।
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের অফিস আদেশে ২১ জানুয়ারি ২০২৬ তারিখে তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়। তিনি ১ মে ২০২৫ থেকে ৩ এপ্রিল ২০২৮ পর্যন্ত তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
অধ্যাপক ড. রুবেল মাহমুদ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি বেলজিয়ামের Ghent University থেকে মাস্টার্স ডিগ্রি এবং চীনের University of Chinese Academy of Sciences (IM-UCAS) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তাঁর গবেষণার মূল ক্ষেত্র উদ্ভিদের রোগপ্রতিরোধ ব্যবস্থা (Plant Innate Immunity)। দেশি ও বিদেশি বিভিন্ন গবেষণা জার্নালে তিনি একাধিক প্রবন্ধ প্রকাশ করেছেন।
দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক রুবেল মাহমুদ জানিয়েছেন, তিনি বিভাগীয় শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও কার্যকরভাবে পরিচালনা করবেন। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন চেয়ারম্যানের যোগদানে বিভাগটির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে ধারাবাহিকতা বজায় থাকবে।