আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে ‘চ্যানেল এস’ এর বর্ষপূর্তি উদযাপন

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর আত্রাইয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল এস’-এর বর্ষপূর্তি উদযাপন করা

2026-01-26T14:56:13+00:00
2026-01-26T14:56:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে ‘চ্যানেল এস’ এর বর্ষপূর্তি উদযাপন
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ২:৫৬ পিএম   (ভিজিট : ১৭)
X

নওগাঁর আত্রাইয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল এস’-এর বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। 

সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা অডিটরিয়াম হলরুমে এক  আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চ্যানেল এস এর আত্রাই-মান্দা উপজেলা প্রতিনিধি মো. শাহাদুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম।

​প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শেখ মো. আলাউল ইসলাম বলেন, গণমাধ্যম হলো সমাজের দর্পণ। চ্যানেল এস শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। বিশেষ করে গ্রামীণ জনপদের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র তুলে ধরতে চ্যানেলটি প্রশংসনীয় ভূমিকা রাখছে। 

তিনি আরও বলেন, অপসাংবাদিকতা পরিহার করে দেশ ও জাতির কল্যাণে সত্যের পথে অবিচল থাকতে হবে। আমি চ্যানেল এস-এর উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

​সভাপতির বক্তব্যে মো. শাহাদুল ইসলাম বাবু বলেন, চ্যানেল এস সবসময় সাধারণ মানুষের কথা বলে। আমরা মাঠ পর্যায়ে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের চেষ্টা করি। আজকের এই আনন্দঘন মুহূর্তে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের অগণিত দর্শক এবং উপজেলা প্রশাসনের প্রতি, যাদের সহযোগিতা আমাদের পথচলাকে সহজ করেছে। সত্য প্রকাশে কোনো আপস না করাই হোক আমাদের আজকের অঙ্গীকার।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম কামরুজ্জামানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy