লোহাগাড়ায় শহীদ ইশমামের কবর জিয়ারতে সাবেক উপদেষ্টা আসিফ

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার শহীদ ইশমামুল হকের (১৭) কবর জিয়ারত করেছেন সদ্য সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

2026-01-26T15:02:53+00:00
2026-01-26T15:02:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
লোহাগাড়ায় শহীদ ইশমামের কবর জিয়ারতে সাবেক উপদেষ্টা আসিফ
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৩:০২ পিএম   (ভিজিট : ৮২)
X

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার শহীদ ইশমামুল হকের (১৭) কবর জিয়ারত করেছেন সদ্য সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় আমিরাবাদ ইউনিয়নের দর্জি পাড়ায় তিনি শহীদ ইশমামের কবর জিয়ারত করেন। 

জিয়ারতের সময় আসিফ মাহমুদ সজীব বলেন, “আজ শহীদ ইশমামের কবর জিয়ারতের মধ্য দিয়ে আমাদের নির্বাচনী প্রচারণা শুরু করলাম। দেশের জন্য ইশমামের আত্মত্যাগ ও বলিদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।”

জিয়ারতে তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় কমিটির আহবায়ক এ্যাডভোকেট তরিকুল ইসলাম, নাগরিক পার্টির চট্টগ্রাম সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন, লোহাগাড়া উপজেলা প্রধান সমন্বয়কারী জহির উদ্দীনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy