ধামরাইয়ে রাইস মিলের গার্ডকে বেঁধে ৬৩৩ বস্তা চাল ডাকাতি

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

ঢাকার ধামরাই পৌর এলাকার বিসমিল্লাহ অটো রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাতরা নাইট গার্ড ও মিল

2026-01-26T17:09:39+00:00
2026-01-26T17:09:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধামরাইয়ে রাইস মিলের গার্ডকে বেঁধে ৬৩৩ বস্তা চাল ডাকাতি
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৫:০৯ পিএম   (ভিজিট : ৪৯)
X

ঢাকার ধামরাই পৌর এলাকার বিসমিল্লাহ অটো রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাতরা নাইট গার্ড ও মিল কর্মীদের হাত-পা ও মুখ বেঁধে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে প্রায়  ৮ লাখ টাকা মুল্যের ৬৩৩ বস্তা চাল লুট করে নিয়ে গেছে।

পুলিশ ও মিল কর্তৃপক্ষ জানায়, রবিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ৮-১০জনের একটি ডাকাত দল মিলের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা প্রথমে নিরাপত্তাকর্মী ও মিলের ৪ কর্মীরকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাদের হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে। এরপর মিলে ট্রাক ঢুকিয়ে ৬৩৩ বস্তা চাল নিয়ে যায়।

মিলের চাল ব্যবসায়ীরা জানান, সকালে তাদের ফোন করে জানায় রাতে ডাকাতরা চাল নিয়ে গেছে।

ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে এবং এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy