ছাত্রদল নেত্রীর মামলা

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এর মাধ্যমে সম্পাদন করে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি ও রাজনীতিকদের নিয়ে ধর্মীয় বিদ্বেষ প্রচারের অভিযোগ এনে সাতটি ফেসবুক পেইজের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ছাত্রদলের এক নেত্রী।

2026-01-26T17:02:12+00:00
2026-01-26T17:02:12+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
৭ ফেসবুক পেইজের বিরুদ্ধে ছাত্রদল নেত্রীর মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৫:০২ পিএম   (ভিজিট : ২৩৫)
ফাইল ছবি
X

ফাইল ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এর মাধ্যমে সম্পাদন করে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি ও রাজনীতিকদের নিয়ে ধর্মীয় বিদ্বেষ প্রচারের অভিযোগ এনে সাতটি ফেসবুক পেইজের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ছাত্রদলের এক নেত্রী।

আজ সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজীর আদালতে মামলার আবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্রদলের সদস্য জান্নাতুল ফেরদাউস জুঁই।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে সিআইডি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী, ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম।

মামলা করা ফেসবুক পেইজগুলোর নাম—ফাইট অ্যাগেনেস্ট হিন্দুতভা (ব্যাকআপ), ফাইট অ্যাগেনেস্ট হিন্দুতভা-অফিসিয়াল, এফএএইচ এক্সক্লুসিভ, ওসমান চাই চাঁদ, এসবি বিল্লাল হাসানাত অনু, রিয়াশাত ফারহান হোসেন ও হারুল হক।

আসামিদের বিরুদ্ধে মেসেঞ্জারে অশালীন হুমকি ও রাজনৈতিকভাবে ব্ল্যাকমেইল করার অভিযোগ আনা হয়েছে মামলার এজাহারে।

মামলার এজাহারে বলা হয়েছে, বেশ কিছুদিন ধরে আসামিরা যোগসাজশ করে জুঁই ও তার পরিচিত তাওহীদা সুলতানাকে অনলাইন কর্মকাণ্ড থেকে সরাতে তাদের ফেসবুক আইডিতে মানহানিকর, কুরুচিপূর্ণ, মিথ্যা ও অসত্য মন্তব্য করে আসছে। তারা মিথ্যা ও অশালীন মন্তব্য করার পাশাপাশি ধর্মীয় বিদ্বেষ ও ঘৃণামূলক বক্তব্য প্রচার ও প্রকাশ করে।

এর আগে, গত ২৩ ডিসেম্বর মামলার বাদী ও এক সাক্ষীকে নিয়ে মিথ্যা ও অশালীন মন্তব্য করার পাশাপাশি ধর্মীয় বিদ্বেষ ও অশালীন মন্তব্য করে। আসামিরা একজোট হয়ে বিভিন্ন সময় বিভিন্ন নামে ‘বট আইডি’ খুলে মামলার বাদী ও সাক্ষীদের নামে মানহানিকর, কুরুচিপূর্ণ, মিথ্যা ও অসত্য মন্তব্য প্রচার ও প্রকাশ করে আসছে।




  বিষয়:   ফেসবুক পেইজ  মামলা  ছাত্রদল নেত্রী  অশালীন  বিদ্বেষ 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy