জামায়াত জোটে না থাকার কারণ জানালেন ইসলামী আন্দোলনের আমীর

স্টাফ রিপোর্টার, শেরপুর

সারাবাংলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে যে পরিবেশ

2026-01-26T17:38:44+00:00
2026-01-26T17:38:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জামায়াত জোটে না থাকার কারণ জানালেন ইসলামী আন্দোলনের আমীর
স্টাফ রিপোর্টার, শেরপুর
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৫:৩৮ পিএম   (ভিজিট : ৪৮)
X

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে যে পরিবেশ সৃষ্টি হয়েছিল, সেটিকে আমরা ইসলামের একটি বাক্স মনে করেছিলাম। কিন্তু আজ জোট থেকে আমরা আলাদা হয়েছি, কারণ সেই ইসলামের বাক্সটি ছিনতাই করে নেওয়া হয়েছে। 

তিনি সোমবার দুপুরে শেরপুরের শ্রীবরদী উপজেলার নতুন বাসস্ট্যান্ড মাঠে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মুফতি আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিনের পক্ষে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই ইসলামী নিয়ম-আদর্শ অনুযায়ী। কিন্তু তারা যে নিয়মনীতি চালু করতে চায়, তা আমেরিকার নিয়মনীতি। এসব নীতিতে ইনসাফ প্রতিষ্ঠা হয় না। এটি সম্পূর্ণ ধোঁকাবাজি। আমরা যে কারণে একসঙ্গে ছিলাম, সেই কারণেই জোট থেকে বেরিয়ে এসেছি। অনেকে মনে করতে পারেন যে আমরা একা হয়ে গেছি। আমাদের সাথে আল্লাহ আছেন। আমাদের সাথে ইসলাম ও দেশকে যারা ভালোবাসেন তারা আছেন। সুতরাং আমরা একা নই।

চরমোনাই পীর বলেন, জামায়াতের নেতৃবৃন্দ গোপনে আমেরিকা ও ভারতের সাথে বৈঠক করেছেন। এখন বৈঠক করবেন বিভিন্ন বিদেশি দূতাবাস ও কূটনীতিকদের সাথে। বৈঠক করেন কোন অসুবিধা নাই। কিন্তু গোপনে কেন? এটা আমাদের চিন্তিত করেছে। নিশ্চয় এর মধ্যে ষড়যন্ত্র রয়েছে।

শ্রীবরদী উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি খন্দকার মাওলানা মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুফতি শহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের প্রার্থী মুফতি আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিন, জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুফতি ইসমাইল হোসেন জাফরী, ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. ইব্রাহিম খলিল, সেক্রেটারি হাফেজ মাওলানা আতাউর রহমান আশরাফীসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের বক্তব্য শেষে শেরপুর-৩ আসনের হাতপাখা মনোনীত প্রার্থী আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিনের নেতৃত্বে একটি পথমিছিল বের হয়ে শ্রীবরদী বাজারের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পথমিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy