বেলাবোতে নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেছেন, একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে

2026-01-26T18:02:20+00:00
2026-01-26T18:02:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেলাবোতে নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা
বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৬:০২ পিএম   (ভিজিট : ২৪)
X

নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেছেন, একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বেলাবো সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ ও কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে তিনি এইসব কথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচনী আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।

প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের ভোটগ্রহণ প্রক্রিয়া, ব্যালট পেপারের যথাযথ ব্যবহার এবং নির্বাচনী জটিলতা নিরসনে করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।

বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তাম (ইউএনও) ও সহকারী রিটানিং কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আতিকুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ-আল-ফারুক, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শাহীন আকন্দ, উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, বেলাবো থানার (ভারপ্রাপ্ত) ওসি এস এম আমানউল্লাহ' সহ আরো অনেকে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy