প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৬:২৩ পিএম (ভিজিট : ৪১)

X
দিনাজপুরের বিরামপুর উপজেলার প্রতন্ত সীমান্তঘেঁষা ২ নং কাটা ইউনিয়নের কাটলা ডিগ্রী কলেজ মাঠে সারাদেশে চলমান শৈতপ্রবাহে সাধারণ মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।
আজ সোমবার (২৬ জানুয়ারি) সকাল দশটায় উপজেলার কাটলা ডিগ্রী কলেজ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পে একঝাক চিকিৎসক সুশৃঙ্খলভাবে অত্র ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে স্বাস্থ্যসেবা নিতে আশা মহিলা ও পুরুষদের প্রাথমিক স্বাস্থ্য পরিক্ষা করে পরামর্শ প্রদান পূর্বক ফ্রি ঔষধ প্রদান করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে হাজার হাজার অসুস্থ মানুষদের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা শাখার নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপিসহ সকল অঙ্গসংগঠনের নেতা কর্মিবৃন্দ সার্বিক সহযোগিতা করেন।
চলতি ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাতী দল (বিএনপি'র) দিনাজপুর ৬ আসনে বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট এলাকার ধানের শীষের প্রার্থী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন কে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার প্রত্যয় নিয়ে ও এলাকার সার্বিক উন্নয়নসহ স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে নেতা কর্মীবৃন্দ শতঃস্ফুত ভাবে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসকদের সহযোগিতা করেন।।