প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৬:৫০ পিএম (ভিজিট : ২৮)

X
সুনামগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী নির্বাচনী প্রচারনায় নেমেছেন।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে মধ্যনগর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দাঁড়িপাল্লার মিছিল ও কর্মী সভা এবং নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও জামায়াতে ইসলামীতে তিন নেতা যোগদান করেছে। এর মধ্যে ছাত্রদলের নেতা মোঃ আবির তালুকদার, মোঃ কিরন মিয়া ও আওয়ামী লীগের নেতা মোঃ সাইকুল ইসলাম।
এসময় সুনামগঞ্জ ১ আসনের জামায়াতে ইসলামী'র মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জেলা আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খাঁন বক্তব্য রাখেন।
তিনি বক্তব্যে বলেন, ইসলামের সুশাসন প্রতিষ্ঠা করতে হলে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেন, কাহারও হুমকি দুমকি আপনারা ভয় করবেন না। দুর্নীতিমুক্ত চাঁদাবাজমুক্ত দেশ গড়তে যোগ্য সৎ ব্যক্তিকে বাঁচাইয়ের জনসচেতনতা অপরিহার্য। সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ গড়তে সকলকে দাঁড়ি পাল্লায় ভোট দেওয়ার আহবান জানান। নির্বাচনী প্রচারনায় সারা বাজার দাঁড়ি পাল্লা'র মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মিছিল শেষে নির্বাচনী প্রচারনার অফিস কক্ষের সামনে জনতার উদ্দেশ্যে নির্বাচনী বক্তব্য রাখেন দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী তোফায়েল আহমেদ খাঁন। এছাড়াও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা এনসিপির নেতা মোঃ শরিফ মড়ল, মধ্যনগর উপজেলা খেলাফত মজলিশের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল্লাহ প্রমুখ।