প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৮:০৪ পিএম (ভিজিট : ৩১৬)

X
বিএনপি প্রার্থী গিয়াস কাদের চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছে পুত্র সামির কাদের চৌধুরী। ক্রীড়া সংগঠক হিসাবে সুপরিচিত সামির কাদের বিভিন্ন ইউনিয়নে ঘুরে ধানের শীষ প্রার্থী বাবার জন্য দোয়া ও ভোট চাচ্ছেন।
তার প্রচারণার ধারাবহিকতায় দক্ষিণ রাউজানের বড় বানিজ্যিক কেন্দ্র নোয়াপাড়া পথের হাটে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বাবার পক্ষে ভোটের প্রচারপত্র বিলি করেন। সকলের কাছে ধানের শীষে ভোট চান।
গণসংযোগের সময় সামির কাদের চৌধুরী বলেন আগামী নির্বাচন হবে শান্তি ও সমৃদ্ধির রাউজান গড়ার রোড ম্যাপ। ১২ ফেব্রুয়ারি সকলকে উৎসবমূখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এসময় তার সাথে ছিলেন প্রবাসী বিএনপি নেতা ডা. আবুল কাসেম, সিরাজুল ইসলাম মেম্বারসহ বিএনপির নেতৃবৃন্দ।