ফতুল্লায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্যারোলো মুক্তি পেয়ে মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছে আওয়ামী লীগ নেতা আরিফ মাহমুদ।সোমবার বিকেলে তাকে

2026-01-26T20:58:04+00:00
2026-01-26T20:58:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফতুল্লায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৮:৫৮ পিএম   (ভিজিট : ৪৮)
X

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্যারোলো মুক্তি পেয়ে মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছে আওয়ামী লীগ নেতা আরিফ মাহমুদ। 

সোমবার বিকেলে তাকে নিজ বাড়ি ফতুল্লার কোতালেরবাগ এলাকায় নিয়ে আসেন। আরিফ মাহমুদ ফতুল্লার কোতালেরবাগ এলাকার মৃত. আব্দুর রব ও আমেনা বেগমের ছেলে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, আরিফ মাহমুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় প্রায় দুই মাস আগে গ্রেফতার হয়ে নারায়ণগঞ্জ কারাগারে বন্দি রয়েছেন। সোমবার সকাল সাড়ে ৮টায় তার মা আমেনা বেগম অসুস্থ হয়ে পড়লে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 

এরপর পরিবারের আবেদনে জেলা ম্যাজিষ্ট্রেট আরিফ মাহমুদকে ৪ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দিয়েছে। জানাজা ও দাফন শেষে তাকে কারাগারে পৌছে দেয়া হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy