শেরপুর-২ আসনের প্রার্থীদের নিয়ে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠান

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।সোমবার

2026-01-26T21:00:46+00:00
2026-01-26T21:00:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুর-২ আসনের প্রার্থীদের নিয়ে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠান
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৯:০০ পিএম   (ভিজিট : ৩৪)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী  প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।

সোমবার দুপুরে তারাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন। এতে শেরপুর-২ আসনে প্রতিদ্বন্দ্বীতাকারী বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরী, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়েশ এবং এবি পার্টি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ বাদশা তাদের ইশতেহার পাঠ করেন।

এসময় আগামীর নকলা ও নালিতাবাড়ী উপজেলা নিয়ে প্রার্থীগণ তাদের পরিকল্পনার কথা তুলে ধরেন। ইশতেহার পাঠ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান, বিজিবির হাতিপাগার কোম্পানী কমান্ডার মোস্তাফিজুর রহমান নির্বাচনী আচরণবিধি সম্পর্কে বক্তব্য রাখেন। ইশতেহার পাঠ অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আবু সায়েম।

অনুষ্ঠানে চারজন প্রার্থীর নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। এতে বক্তাগণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্নে প্রত্যাশা ও অঙ্গীকার ব্যক্ত করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy