সমস্যা নয়, দায়িত্বকেই বড় করে দেখতে হবে: চট্টগ্রামের জেলা প্রশাসক

জাহাঙ্গীর আলম

সারাবাংলা

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, সমস্যাকে বড় করে দেখার সুযোগ নেই, বরং দায়িত্বকে বড় করে

2026-01-26T21:15:43+00:00
2026-01-26T21:15:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সমস্যা নয়, দায়িত্বকেই বড় করে দেখতে হবে: চট্টগ্রামের জেলা প্রশাসক
জাহাঙ্গীর আলম
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৯:১৫ পিএম   (ভিজিট : ২২)
X

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, সমস্যাকে বড় করে দেখার সুযোগ নেই, বরং দায়িত্বকে বড় করে দেখতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সোমবার (২৬ জানুয়ারি) সন্দ্বীপ উপজেলার কবি আব্দুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, কোনো ধরনের আশঙ্কা বা হুমকি অনুভূত হলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে। প্রয়োজনে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। তবে স্বচ্ছতা ও নিরপেক্ষতার প্রশ্নে কোনো আপস করা হবে না।

তিনি বলেন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের মাধ্যমে যারা দেশ স্বাধীন করেছেন, তারা যদি পারেন, তাহলে আমরা কেন পারব না? দায়িত্ব পুরোপুরি নিজের কাঁধে নিতে হবে। অন্যের ঘাড়ে দায়িত্ব চাপানোর সুযোগ নেই।

সন্দ্বীপে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড দায়িত্ব পালন করছে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, দ্বীপের মানুষ যেন নিরাপদে ভোট দিয়ে ঘরে ফিরতে পারে—এটাই সবার সাফল্যের মাপকাঠি।

অতীতের নির্বাচনগুলোতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এবারের নির্বাচন হারানো ঐতিহ্য ও গৌরব পুনরুদ্ধারের বড় সুযোগ। এখানে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। দীর্ঘদিন ধরে নাগরিকেরা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। এই নির্বাচন বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি তুলে ধরার গুরুত্বপূর্ণ উপলক্ষ।

তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তারা যে আইনের মধ্যে থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারেন—এই নির্বাচন সেটি প্রমাণের সুযোগ। সারাজীবন রাষ্ট্রের কাছ থেকে সুবিধা নিয়েছি, এবার রাষ্ট্রকে কিছু দেওয়ার সময়। এমনভাবে দায়িত্ব পালন করতে হবে, যেন ভবিষ্যৎ প্রজন্ম আমাদের স্মরণ করে।

দলীয় আনুগত্য প্রসঙ্গে তিনি বলেন, ব্যক্তিগতভাবে কারও রাজনৈতিক মত থাকতে পারে, তবে দায়িত্ব পালনকালে তা প্রকাশ করা যাবে না। দায়িত্ব নেওয়ার পর শুধু রাষ্ট্রের প্রতিই আনুগত্য দেখাতে হবে।

সভায় ভোটগ্রহণ কর্মকর্তাদের শতভাগ নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে জেলা প্রশাসক বলেন, দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। একই সঙ্গে গণভোট বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা রেখে ভোটারদের সব প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতির অংশ হিসেবে পুলিশ, আনসার, নৌবাহিনী ও কোস্ট গার্ডের সমন্বয়ে একটি যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় নির্বাচনকেন্দ্রের নিরাপত্তা, দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা এবং বাহিনীগুলোর পারস্পরিক সমন্বয়ের বিষয়গুলো তুলে ধরা হয়।

সভায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমদ খান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ এবং জেলা আনসার কমান্ড্যান্ট মোহাম্মদ মোস্তাক আহমেদসহ অনেকেই।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy