বিএনপি প্রার্থীর প্রচারণা সভায় ককটেল বিস্ফোরণ

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের বোয়ালখালীতে আসন্ন সংসদ নির্বাচনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণা সভার অদূরে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

2026-01-26T21:29:12+00:00
2026-01-26T21:29:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপি প্রার্থীর প্রচারণা সভায় বোমা হামলা
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৯:২৯ পিএম   (ভিজিট : ৩৩৬)
X

চট্টগ্রামের বোয়ালখালীতে আসন্ন সংসদ নির্বাচনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণা সভার অদূরে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যার পর উপজেলার পূর্ব কধুরখীল উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটেছে। এসময় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ বক্তব্য রাখছিলেন। 

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইসহাক চৌধুরী বলেন, পূর্ব কধুরখীল উচ্চ বিদ্যালয়ের সামনে নির্বাচনী প্রচারণা চলাকালীন সময়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। পরিকল্পিতভাবে জামায়াত শিবির এ হামলা চালিয়েছে।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক বলেন, পূর্ব কধুরখীল উচ্চ বিদ্যালয়ের সামনে ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহর বক্তৃতাকালে সভাস্থলের পাশে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে জামায়াত শিবিরের সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ ঘটায়।

তিনি জামায়াত শিবিরকে উদ্দেশ্য করে বলেন, ককটেলের ভয় দেখাবেন না। পূর্বে আওয়ামী সন্ত্রাসীরা গুলি করেও আমাকে থামাতে পারেনি। শান্ত বোয়ালখালীকে অশান্ত করার চেষ্টা করলে তার পরিণাম ভালো হবে না।

বোমা হামলার প্রতিবাদে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা বিএনপি। 





  বিষয়:   এরশাদ উল্লাহ  ককটেল  হামলা  বিস্ফোরণ  প্রচারণা সভা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy