পবিপ্রবি বিজয় ২৪ হলে রুম না পেয়ে শিক্ষার্থীদের প্রভোস্ট অফিসে তালা

পবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিজয় ২৪ হলে দীর্ঘদিন ধরে কক্ষ বরাদ্দ না পাওয়ার প্রতিবাদে প্রভোস্ট অফিসে

2026-01-26T21:46:12+00:00
2026-01-26T21:46:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পবিপ্রবি বিজয় ২৪ হলে রুম না পেয়ে শিক্ষার্থীদের প্রভোস্ট অফিসে তালা
পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৯:৪৬ পিএম   (ভিজিট : ৬৯)
X

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিজয় ২৪ হলে দীর্ঘদিন ধরে কক্ষ বরাদ্দ না পাওয়ার প্রতিবাদে প্রভোস্ট অফিসে তালা দিয়ে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা।

সোমবার ২৬ জানুয়ারি বিকাল পাঁচটার দিকে হলটির ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষের গণরুমে অবস্থানরত শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশ নেন।

শিক্ষার্থীরা জানান, ২০২৫ সালের জুলাই মাস থেকে আলাদা কক্ষ দেওয়ার আশ্বাস পেয়েও তা এখনো বাস্তবায়ন হয়নি। চার বছরের শিক্ষাজীবনের প্রায় দেড় বছর তারা গণরুমে কাটাতে বাধ্য হচ্ছেন। এতে পড়াশোনা এবং স্বাভাবিক ছাত্রজীবন দুটোই ব্যাহত হচ্ছে।

ঘটনার সময় উপস্থিত ছিলেন বিজয় ২৪ হলের প্রভোস্ট ড. মাসুদুর রহমান, সহকারী প্রভোস্ট মো. ফয়সাল ও মো. মোতাসিম।

প্রভোস্ট ড. মাসুদুর রহমান জানান, হল প্রশাসন শুরু থেকেই রুম সংকট নিরসনে কাজ করে যাচ্ছে।আজকেই শিক্ষার্থীদের জন্য দুটি কক্ষের ব্যবস্থা করা হয়েছে এবং আশা করা যাচ্ছে আগামী রবিবারের মধ্যে বাকি শিক্ষার্থীদেরও কক্ষে ওঠার ব্যবস্থা সম্পন্ন হবে। 

পরবর্তীতে শিক্ষার্থীরা প্রভোস্টের আশ্বাসে তালা খুলে আন্দোলন  স্থগিত করেন।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy