তারেক রহমানের অপেক্ষায় বগুড়ার লাখো জনতা

বগুড়া প্রতিনিধি

সারাবাংলা

দীর্ঘ ১৯ বছর পর আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়ায় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সফরের প্রথম দিন তিনি শহরের

2026-01-26T21:48:09+00:00
2026-01-26T21:48:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তারেক রহমানের অপেক্ষায় বগুড়ার লাখো জনতা
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৯:৪৮ পিএম   (ভিজিট : ৪৮)
X

দীর্ঘ ১৯ বছর পর আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়ায় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সফরের প্রথম দিন তিনি শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে এক নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন।

দলীয় সূত্রে জানা গেছে, পরদিন শুক্রবার তিনি নিজের নির্বাচনি এলাকা বগুড়া-৬ আসনের আওতাধীন ২১টি ইউনিয়নে নির্বাচনি গণসংযোগ করবেন। বিকেলে তিনি গাবতলীর বাগবাড়ির উদ্দেশে রওনা দেবেন।

তারেক রহমানের আগমনকে ঘিরে ইতোমধ্যে প্রস্তুতি জোরদার করেছে জেলা বিএনপি। এর অংশ হিসেবে জেলা বিএনপির নেতৃবৃন্দ আলতাফুন্নেছা খেলার মাঠ পরিদর্শন করেন। এ সময় জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, এই নির্বাচনি জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে তারা আশাবাদী।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান বলেন, বগুড়া বিএনপির শক্ত ঘাঁটি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান হওয়ায় বগুড়ার মানুষের সঙ্গে তারেক রহমানের আবেগঘন সম্পর্ক রয়েছে। দীর্ঘদিন পর তাকে কাছে পেয়ে শুভেচ্ছা জানাতে লাখো মানুষ একত্রিত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তারেক রহমান বগুড়ায় পৌঁছাবেন।

সফরের দিন তিনি জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে একটি সভায় অংশ নেবেন। এরপর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে এশার নামাজ আদায় ও মসজিদ পরিদর্শন শেষে শহীদ জিয়াউর রহমান হাসপাতাল পরিদর্শন করবেন। এরপর তিনি হোটেল নাজ গার্ডেনে রাতযাপন করবেন। পরদিন শুক্রবার তিনি বগুড়া সদর উপজেলার সবকটি ইউনিয়নে গণসংযোগ শেষে গাবতলীর উদ্দেশে যাত্রা করবেন।

জেলা বিএনপি সূত্র জানায়, সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর তারেক রহমান বগুড়া সফর করেছিলেন।

দীর্ঘ ১৯ বছর পর আবার বগুড়ার মাটিতে তার আগমনকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। উল্লেখ্য, গত ১১ জানুয়ারি উত্তরাঞ্চল সফরের একটি কর্মসূচি থাকলেও বিভিন্ন কারণে তা স্থগিত করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy