চন্দনাইশে ধানের শীষের সমর্থনে উঠান বৈঠক

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিন আহমদের সমর্থনে উঠান

2026-01-27T10:48:02+00:00
2026-01-27T10:48:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চন্দনাইশে ধানের শীষের সমর্থনে উঠান বৈঠক
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১০:৪৮ এএম   (ভিজিট : ৪৪)
X

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিন আহমদের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় বরকল ইউনিয়নের বড়ুয়া পাড়া এলাকায় বরকল ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরকল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাসির উদ্দিন সিকদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা প্রফেসর ড. সুকুমল বড়ুয়া। প্রধান বক্তা ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিন আহমদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক এম. এ. হাশেম রাজু।

প্রধান অতিথির বক্তব্যে ড. সুকুমল বড়ুয়া বলেন, গত ১৭ বছর ধরে আপনারা যে লড়াই-সংগ্রাম করেছেন, গুম-খুন, মামলা, হামলা ও জেল-জুলুমের মধ্য দিয়ে যে নির্যাতনের শিকার হয়েছেন, তা আমরা ভুলিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধশালী করতে হলে ন্যায়, নীতি, বিচার, সংস্কার এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। জাতীয় স্বার্থ রক্ষা করে দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে মোহাম্মদ জসিম উদ্দিন আহমদকে বিজয়ী করার আহ্বান জানান।

প্রধান বক্তার বক্তব্যে এম. এ. হাশেম রাজু বলেন, দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। আগামী ১২ ফেব্রুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জসিম উদ্দিন আহমদকে বিজয়ী করে উন্নয়নের সুযোগ করে দিতে হবে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মোহাম্মদ আরজু মিয়া, হাফিজুর রহমান খান, মো. আব্দুল হাকিম, নাসির উদ্দিন চৌধুরী, নিবু কান্তি বড়ুয়া, রনি বড়ুয়া, অমর বড়ুয়া, বাবুল চৌধুরী, উজ্জ্বল বড়ুয়া, সুধীর বড়ুয়া, মো. মহিউদ্দিন কাদের, মোহাম্মদ সোলায়মান সুমনসহ স্থানীয় নেতৃবৃন্দ।




  বিষয়:   চন্দনাইশ  ধানের শীষ  উঠান বৈঠক  নির্বাচন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy