প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১১:৫১ এএম (ভিজিট : ৩০২)

X
হযরত ঝিনঝি ফকির শাহ্ (রহ.)-এর ৫৬তম ওরস শরীফ পালিত।
চট্টগ্রামের বাঁশখালীতে হাজারো ভক্ত-আশেকানের উপস্থিতিতে হযরত ঝিনঝি ফকির শাহ্ (রহ.)-এর ৫৬তম ওরস শরীফ পালিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল থেকে গভীর রাত পর্যন্ত বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও এলাকার মাজার প্রাঙ্গণে মাজার পরিচালনা কমিটির সহযোগিতায় ওরস শরীফ উপলক্ষে খতমে কুরআন, খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল, জিকির-আজকার এবং হযরত ঝিনঝি ফকির শাহ্ (রহ.)-এর জীবনী নিয়ে বয়ান অনুষ্ঠিত হয়।
ওরস শরীফে মাজার পরিচালনা কমিটির সভাপতি মো. জিয়া উদ্দীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে. এম. সালাহ্উদ্দীন কামাল, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুল মন্নান, উপজেলা ইসলামী ফ্রন্টের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা মুহাম্মদ জিয়া উদ্দিন, আলী নবী, চৌধুরী মুহাম্মদ মুবিন, কৃষকদল নেতা হাসান মনছুর, মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডা. মাহমুদুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা দিলদার হোসাইন রানা প্রমুখ।
মিলাদ মাহফিলে বক্তারা হযরত ঝিনঝি ফকির শাহ্ (রহ.) এর ওরস শরীফের আধ্যাত্মিক তাৎপর্য, ইসলাম ধর্মের মূলনীতি, পীর-আউলিয়াদের জীবন ও আদর্শ এবং তাদের কর্মময় জীবনের ওপর আলোকপাত করেন।
পরবর্তীতে হাজার হাজার ভক্তের মাঝে তবারক বিতরণ করা হয় এবং ভোররাতে আখেরি মুনাজাতের মাধ্যমে ওরস শরীফের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।