
জামালপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সুলতান মাহমুদের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-২ (ইসলামপুর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে ইসলামপুর প্রেসক্লাবের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় আয়োজিত সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাব, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সহ সভাপতি হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল মাস্টার, সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, মহিলা দলের সভাপতি নাহিদা খানম সুলেখাসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।