চট্টগ্রামগামী ‘ঢাকা মেইল’ ট্রেনের একটি বগির দুটি চাকা কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশন এলাকায় লাইনচ্যুত হয়েছে

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

চট্টগ্রামগামী ‘ঢাকা মেইল’ ট্রেনের একটি বগির দুটি চাকা কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশন এলাকায় লাইনচ্যুত হয়েছে। এর ফলে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন রয়েছে। এতে বিপাকে পড়েছেন কয়েক হাজার যাত্রী।

2026-01-27T11:53:43+00:00
2026-01-27T11:53:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১১:৫৩ এএম   (ভিজিট : ৫৭)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

চট্টগ্রামগামী ‘ঢাকা মেইল’ ট্রেনের একটি বগির দুটি চাকা কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশন এলাকায় লাইনচ্যুত হয়েছে। এর ফলে ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন কয়েক হাজার যাত্রী।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এদিকে ​দুর্ঘটনার পরপরই আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে সকাল ৭টায় একটি উদ্ধারকারী ট্রেন (রিলিফ ট্রেন) ঘটনাস্থলে পৌঁছেছে। রেলওয়ে প্রকৌশলী ও কর্মীরা লাইনচ্যুত বগিটি উদ্ধার করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রামগামী ঢাকা মেইল ট্রেনটি ভৈরব স্টেশনের ১ নম্বর লাইন থেকে ২ নম্বর লাইনে ক্রসিং করার সময় আউটার এলাকায় একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে রেললাইনটি সম্পূর্ণ ব্লক হয়ে পড়লে ওই রুট দিয়ে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়েছে বেশকিছু ট্রেন। ভৈরব স্টেশনে রেললাইন অবরুদ্ধ থাকায় বিপাকে পড়েছেন কয়েক হাজার যাত্রী।
জানা গেছে, কক্সবাজার এক্সপ্রেস ও ঢাকাগামী এগারোসিন্দুর এক্সপ্রেস আটকা পড়ে আছে। এ ছাড়া কিশোরগঞ্জগামী এগারোসিন্দুর, সিলেটগামী পারাবত এক্সপ্রেস, ঢাকাগামী চট্টগ্রাম মেইল ও তূর্ণা নিশীথা এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন যাত্রাপথে আটকা পড়েছে।

ভৈরব রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার কাজ শেষ হলে দ্রুততম সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তবে লাইন মেরামত ও বগি উদ্ধারে আরও কিছুটা সময় লাগতে পারে।

এ ঘটনায় ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ ইউসুফ বলেন, ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা ঢাকা মেইল-২ (ডাউন) ট্রেন। ট্রেনটি রাত ২টা ৪০ মিনিটে ভৈরব স্টেশনে পৌঁছে নির্ধারিত যাত্রাবিরতির পর রাত ৩টা ২০ মিনিটে পুনরায় চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে। স্টেশন অতিক্রম করার কয়েক মিনিটের মধ্যেই ইঞ্জিন থেকে চার নম্বর বগিটি লাইনচ্যুত হয়। পরে সকাল ৭টায় রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ করছে।





  বিষয়:   চট্টগ্রামগামী  ট্রেনের বগি  লাইনচ্যুত  রেল  যোগাযোগ  বন্ধ  ভৈরব  কিশোরগঞ্জ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy