গাজীপুরে জাল টাকার কারখানার সন্ধানে আটক ৩

স্টাফ রিপোর্টার, গাজীপুর

সারাবাংলা

গাজীপুরে র‌্যাবের অভিযানে একটি জাল টাকার কারখানা আবিষ্কৃত হয়েছে। এ সময় কারখানা মালিকসহ ৩ জনকে আটক করা হয়েছে।আটকেরা

2026-01-27T13:26:39+00:00
2026-01-27T13:26:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজীপুরে জাল টাকার কারখানার সন্ধানে আটক ৩
স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১:২৬ পিএম   (ভিজিট : ৭৬)
X

গাজীপুরে র‌্যাবের অভিযানে একটি জাল টাকার কারখানা আবিষ্কৃত হয়েছে। এ সময় কারখানা মালিকসহ ৩ জনকে আটক করা হয়েছে।

আটকেরা হলেন- আরিফ রায়হান (৩১), মো. রুবেল মিয়া (৩৩) ও মো. জাহিদুল ইসলাম সবুজ (৩১)।

সোমবার (২৬ জানুয়ারি) রাতের অভিযানে র‌্যাব-১ বিপুল পরিমাণ জাল নোট ও আধুনিক সরঞ্জামসহ তিনজনকে হাতেনাতে আটক করে। জব্দ করা হয় ৫ লাখ ৪০ হাজার টাকার অবৈধ জাল নোট।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার খোকন ভিলার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। সেখানে দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি ও বাজারজাতকরণের কারখানা পরিচালিত হচ্ছিল।

অভিযানে তাদের দখল থেকে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ৪টি প্রিন্টার, ৩টি ল্যাপটপ, স্ক্যানার, লেমিনেটিং মেশিন, কেমিক্যাল, রং, বিশেষ কাগজসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে বিক্রি করছিল। আসন্ন রমজান, ঈদ ও অন্যান্য ধর্মীয় উৎসবকে সামনে রেখে জাল নোট বাজারে ছাড়ার পরিকল্পনাও ছিল তাদের।

র‍্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের কম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাফিজ বিন জামাল জানান, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট ও সাধারণ মানুষকে প্রতারিত করার এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। পরে আটককৃতদের বিরুদ্ধে স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৭৪ অনুযায়ী মামলা দায়ের করে টঙ্গী পূর্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy