চাঁদপুর-২ আসনে জনগণের প্রতিনিধি হতে চান ফয়জুন্নুর আখন রাসেল

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

সারাবাংলা

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের নির্বাচনী মাঠে নিজের অবস্থান স্পষ্ট করলেন বাংলাদেশ রিপাবলিকান পার্টির (বিআরপি) প্রার্থী

2026-01-27T13:55:45+00:00
2026-01-27T13:55:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁদপুর-২ আসনে জনগণের প্রতিনিধি হতে চান ফয়জুন্নুর আখন রাসেল
মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১:৫৫ পিএম   (ভিজিট : ১০৭)
চাঁদপুর-২ আসনে জনগণের প্রতিনিধি হতে চান ফয়জুন্নুর আখন রাসেল।
X

চাঁদপুর-২ আসনে জনগণের প্রতিনিধি হতে চান ফয়জুন্নুর আখন রাসেল।

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের নির্বাচনী মাঠে নিজের অবস্থান স্পষ্ট করলেন বাংলাদেশ রিপাবলিকান পার্টির (বিআরপি) প্রার্থী ফয়জুন্নুর আখন রাসেল।

সোমবার (২৬  জানুয়ারি) সকাল ১০টায় মতলব উত্তর গজরা বাজার হইতে নির্বাচনের কার্যক্রম শুরু করে, বৌবাজার, পাঁচানি বাজারসহ নির্বাচনী প্রচারণা চালায়। 
  
নিজেকে জনগণের প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করতে চান উল্লেখ করে ফয়জুন্নুর আখন রাসেল বলেন, অনেকে নির্বাচনের পরে বলেন দেশের জন্য কাজ করবেন। আমার ভাবনাটা আলাদা। আমি নেতা হতে নয়, জনগণের প্রতিনিধি হয়ে মানুষের পাশে থাকতে চাই।

আমরা মতলবের শাসক নয়, সেবক হতে চাই ইনশাআল্লাহ। ক্ষমতা নয়, আমাদের লক্ষ্য মানুষের পাশে দাঁড়ানো, সমস্যায় সংকটে প্রতিটি চাহিদায় আপনাদের জন্যই আছি মতলব এলাকার দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বিআরপি প্রার্থী বলেন, এ জনপদের অধিকাংশ মানুষ প্রবাসনির্ভর হলেও তিনি চান মতলবের যুবসমাজ সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজ এলাকাতেই কর্মসংস্থান গড়ে তুলুক। এ লক্ষ্যে তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করেন তিনি।

তিনি বলেন, আমি চাই দক্ষ জনশক্তি তৈরি হোক। তাহলে বিদেশে যেতে হলেও দালালের মাধ্যমে যেতে হবে না। প্রশিক্ষণ নিয়ে বৈধ ও সম্মানজনক উপায়ে বিদেশে জনশক্তি রপ্তানি করা সম্ভব হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy