প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ২:১০ পিএম (ভিজিট : ২২৯)

X
কলমাকান্দায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক সভা অনুষ্ঠিত
নেত্রকোণার কলমাকান্দা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মঙ্গলবার (২৭ জানুয়ারি) মাসিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদুর রহমান সভার সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেনসহ উপজেলার সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, বিজিবি প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চোরাচালান প্রতিরোধ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়।