নির্বাচনের দিন ভোটকেন্দ্রের সীমানায় কোনো জটলা সহ্য করা হবে না: ইসি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নির্বাচনের দিন ভোটকেন্দ্রের সীমানার মধ্যে কোনো ধরনের জটলা সহ্য করা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

2026-01-27T14:39:54+00:00
2026-01-27T14:39:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্বাচনের দিন ভোটকেন্দ্রের সীমানায় কোনো জটলা সহ্য করা হবে না: ইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ২:৩৯ পিএম   (ভিজিট : ৩০৬)
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
X

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

নির্বাচনের দিন ভোটকেন্দ্রের সীমানার মধ্যে কোনো ধরনের জটলা সহ্য করা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, ভোট হবে উৎসবমুখর। কোনটা ভোটের উৎসব আর কোনটা ভোট ঠেকানোর জটলা তা আপনাদের বুঝতে হবে। তা বুঝেই তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, আমরা সবার সাধ্যমতো চেষ্টায় একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন কোনো ছাড় দেয়া হবে না। নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সবাই একে অপরের সঙ্গে সমন্বয় করে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, গ্রাম পুলিশ, আনসার-ভিডিপির সদস্যরা জানে কার কাছে অবৈধ অস্ত্র আছে, স্থানীয়ভাবে কোনো বহিরাগত কেউ আছে কিনা, কে মারা গেছেন আর কে জীবিত আছেন- তারা ভালো জানেন। তাদের সোর্সকে কাজে লাগাতে হবে।

পোস্টাল ব্যালটের ব্যাপারে সানাউল্লাহ বলেন, কলম নিয়ে কেউ পোস্টাল ব্যালট খোলার কক্ষে ঢুকতে পারবে না। যে ব্যালট ভেরিফাই ভোটার কর্তৃক হচ্ছে না, সেটা আমরা গ্রহণ করবো না। লাইভ ভেরিফেকেশন করে ভোট প্রদান করতে হবে। না হলে সে ভোট গণনায় আসবে না।

তিনি বলেন, একটি দীর্ঘদিনের দাবি ও স্বপ্নের ফল। এটা কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না।





  বিষয়:   নির্বাচন কমিশন  ইসি  নির্বাচন কমিশনার  সানাউল্লাহ 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy