প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৩:১১ পিএম আপডেট: ২৭.০১.২০২৬ ৩:২০ পিএম (ভিজিট : ৪০৪)

X
নরসিংদীর শিবপুরে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাগনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৭ জানুয়ারি (মঙ্গলবার) সকালে শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ফারজানা ইয়াছমিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ শামসুজ্জামান, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শাহীন আকন্দ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহা.আব্দুর রহিম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার সুমা যাদব।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে নরসিংদী জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এবার কোন দায়সারা নির্বাচন হবে না। বিগত ১৪, ১৮ ও ২৪ সালের ন্যায় নির্বাচন হবে না। এবারের নির্বাচন হবে অংশ গ্রহণমূলক, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। কোন প্রকার অনিয়ম হতে আমরা দেব না। সবাই দায়িত্বশীল হয়ে নিরপেক্ষ ভাবে ভোট গ্রহণ করবেন।