টাঙ্গাইলে বৃদ্ধ দম্পতিকে শ্বাসরোধে হত্যা

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের বাসাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যার অভিযোগ উঠেছে উত্তরাঞ্চলের শ্রমিকদের বিরুদ্ধে। এ ছাড়া ওই বাড়ির নগদ টাকা ও স্বর্ণালংকার

2026-01-27T15:46:24+00:00
2026-01-27T15:46:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইলে বৃদ্ধ দম্পতিকে শ্বাসরোধে হত্যা
বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৩:৪৬ পিএম   (ভিজিট : ১০৯)
X

টাঙ্গাইলের বাসাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যার অভিযোগ উঠেছে উত্তরাঞ্চলের শ্রমিকদের বিরুদ্ধে। এ ছাড়া ওই বাড়ির নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়েছে বলেও অভিযোগ। সোমবার দিবাগত রাতে বাসাইলের গোসাখালি গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহতরা হলেন– বাসাইলের গোসাখালি গ্রামের ঠান্ডু মিয়া (৭৫) ও তাঁর স্ত্রী রিজিয়া বেগম (৭০)। মরদেহগুলো টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

নিহতের নাতি শাকিল সিকদার বলেন, গত রবিবার কৃষি জমিতে ধানের চারা রোপন করার জন্য শরিফ ও সুমন নামের অজ্ঞাত দুইজন শ্রমিক আনা হয়। আমার দাদার পায়ে প্রচন্ড ব্যথা ছিল। পরে শ্রমিকরা পায়ে ব্যথা ভালো করার জন্য দাদাকে কবিরাজী ওষুধ খেতে দেয়। গতরাতে দাদার ঘরের বারান্দায় শ্রমিকদের ঘুমানোর জন্য জায়গা দেওয়া হয়। আর দাদা ও দাদি ঘরের ভেতরে ঘুমান। রাতের কোনো এক সময় ঘরের টিন কেটে ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে শ্রমিকরা। এসময় দাদা ও দাদিকে স্বাসরোধ করে হত্যার পর নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে পালিয়ে যায় শ্রমিকরা। পরে সকালে তাদের দুইজনকে উদ্ধার করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, দুইজন অজ্ঞাত শ্রমিকের বিরুদ্ধে বৃদ্ধ দম্পতিকে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরির্দশন করেছেন। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের শাস্তির দাবির জানাচ্ছি।

অজ্ঞাত দুইজন শ্রমিকের বিরুদ্ধে অভিযোগ উঠায় বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘর থেকে কি কি মালামাল লুট হয়েছে তা এখনও নির্দিষ্টভাবে জানা যায়নি। হত্যার ঘটনায় স্থানীয়দের মাঝে রহস্যের সৃষ্টি হয়েছে।  

টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (সখীপুর সার্কেল) একে এম মামুনুর রশিদ বলেন, ধানের চারা রোপনের জন্য দুইজন শ্রমিক আনা হয়েছিল। ভোর থেকে তাদের পাওয়া যাচ্ছে না। এই বৃদ্ধ দম্পতিকে হত্যার ঘটনার অজ্ঞাত দুইজন শ্রমিককে অভিযুক্ত করা হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy