নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ১১ দলীয় জোট মনোনীত ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

2026-01-27T16:12:40+00:00
2026-01-27T16:12:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর কয়েক দফা ডিম হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৪:১২ পিএম   (ভিজিট : ২৪৬)
নাসীরুদ্দীন পাটওয়ারী
X

নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ১১ দলীয় জোট মনোনীত ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে এ ঘটনাকে কেন্দ্র করে কলেজ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। 

প্রত্যক্ষদর্শীরা জানান, হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত একটি পিঠা উৎসবে যোগ দিতে দুপুরে সেখানে যান শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তার উপস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের একাংশের মধ্যে উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে একদল শিক্ষার্থী তাকে উদ্দেশ করে স্লোগান দিতে থাকেন এবং একের পর এক ডিম নিক্ষেপ করেন। উদ্ভূত পরিস্থিতিতে তিনি কলেজ থেকে বের হয়ে সামনের রাস্তায় বসে পড়েন। 

রাস্তায় বসে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাসীরুদ্দীন পাটওয়ারী এই ঘটনার জন্য সরাসরি ছাত্রদল ও যুবদলকে দায়ী করেন। 

তিনি বলেন, ছাত্রদল ও যুবদল আজকে পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা করেছে। আমি মির্জা আব্বাসকে বলবো— এই সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করেন। এভাবে হামলা করে আমাদের ভয় দেখানো যাবে না। আগামী ১২ তারিখ জনগণ ব্যালটের মাধ্যমে এসবের জবাব দেবে। 

তিনি আরও যোগ করেন, আমি এই ঘটনার বিচার জনগণের ওপর ছেড়ে দিলাম। আমরা এই এলাকা থেকে সন্ত্রাসী ও চাঁদাবাজদের উৎখাত করেই ছাড়বো।




  বিষয়:   নাসীরুদ্দীন পাটওয়ারী  ডিম  হামলা  ছাত্রদল  মির্জা আব্বাস 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy