পাবনায় সীমানা জটিলতায় স্থগিত ১ ও ২ আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

পাবনা-১ ও ২ আসন সীমানা জটিলতায় বন্ধ হওয়া ১ সাঁথিয়া ও ২ (সুজানগর-বেড়া) নির্বাচনী এলাকার নির্বাচনে অংশগ্রহণকারী দলের

2026-01-27T16:21:44+00:00
2026-01-27T16:21:44+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পাবনায় সীমানা জটিলতায় স্থগিত ১ ও ২ আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৪:২১ পিএম   (ভিজিট : ৫৭)
X

পাবনা-১ ও ২ আসন সীমানা জটিলতায় বন্ধ হওয়া ১ সাঁথিয়া  ও ২ (সুজানগর-বেড়া) নির্বাচনী এলাকার নির্বাচনে অংশগ্রহণকারী দলের ও সতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার প্রশাসক ড. শাহেদ মোস্তফা।  

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে কনফারেন্স  হলরুমে আনুষ্ঠানিক ভাবে প্রতিক প্রার্থীদের হাতে তুলে দেয়া হয়।

পাবনা-১ আসনে মনোনয়ন দাখিল করেছিলেন ৭জন। এর মধ্যে বিএনপি সমর্থিত দুইজন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আধ্যাপক আবু সাঈদ ও খাইরুন নাহার খানাম তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। সর্বশেষ যারা নির্বাচনে অংশ গ্রহণ  করছেন তারা হলেন বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন শামসুর রহমান ভিপি শামসুর, দাঁড়িপাল্লা প্রতিক নিয়ে সাবেক জামায়াতে আমির প্রয়াত মতিউর রহমানের ছেলে নাজিবুর রহমান মমিন, সতন্ত্র মোটরসাইকেল প্রতিক নিয়ে নির্বাচন করছেন তাজুল ইসলাম, ইসলামী আন্দোলনের আব্দুল গনি হাতপাখা।

২ আসনে ধানের শেষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন এ কে এম সেলিম রেজা হাবিব, জামায়াত ইসলাম থেকে মোঃ হেসাব  উদ্দিন দাঁড়িপাল্লা, নাঙ্গল প্রতীক  নির্বাচন করছেন জাতীয় পার্টির মেহেদী হাসান রুবেল, আফজাল হোসেন খান কাসেমী ইসলামী আন্দোলনের হাতপাখা, শেখ নাসির উদ্দিন গণফোরাম উদীয়মান সূর্য। 

পাবনা এক আসন থেকে ৪ জন আর ২ আসন থেকে ৫ জন করছেন। প্রতিক বরাদ্দের পরে প্রার্থী ও প্রস্বাবক সমর্থকদের নিয়ে নির্বাচনের আচরণ বিধিনিয়ে মতবিনিময় করেন জেলা রিটার্নিং অফিসার।

এর আগে (২১ জানুয়ারি) পাবনা ৩,৪ ও ৫ আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয় জেলা রিটাইনিং কর্মকর্তা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy