চট্টগ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন চট্টগ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি ওয়ার সিমেট্রি পরিদর্শন করেছেন। এসময় তিনি নিরবে

2026-01-27T16:35:00+00:00
2026-01-27T16:35:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৪:৩৫ পিএম   (ভিজিট : ৫২)
X

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন চট্টগ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি ওয়ার সিমেট্রি পরিদর্শন করেছেন। এসময় তিনি নিরবে কিছুক্ষণ দাঁড়িয়ে শ্রদ্ধাও নিবেদন করেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে চট্টগ্রাম নগরীর বাদশা মিয়া সড়কের সমাধিতে যান আমেরিকার রাষ্ট্রদূত।

পরিদর্শনকালে চট্টগ্রামের মেয়র ডা. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।

পরিদর্শনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদ সেনাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। একইসঙ্গে ওয়ার সিমেট্রির ঐতিহাসিক গুরুত্ব, সংরক্ষণ ব্যবস্থা এবং পরিবেশগত দিক নিয়ে মতবিনিময় করা হয়।

এসময় মেয়র ডা. শাহাদাত হোসেন রাষ্ট্রদূতকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রম, আধুনিক নগর ব্যবস্থাপনা, নাগরিক সেবা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।

তিনি বলেন, টেকসই ও আধুনিক নগর উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত, কমনওয়েলথ ওয়ার সিমেট্রি কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশনের (সিডব্লিউজিসি) একটি সৌধ। এটা সাধারণত চট্টগ্রাম ওয়ার সিমেট্রি নামে পরিচিত। চট্টগ্রামের ওয়েল পার্ক রেসিডেন্স থেকে খুব কাছেই দামপাড়ার ১৯ নম্বর বাদশা মিয়া সড়কে এ ওয়ার সিমেট্রির অবস্থান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy