নিজ আসনে হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি মাজেদুল ইসলামের

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ জামায়াতে ইসলামী ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও এনসিপি মনোনীত মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টঙ্গিবাড়ী) আসনের সংসদ সদস্য প্রার্থী মো.

2026-01-27T16:54:01+00:00
2026-01-27T16:59:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিজ আসনে হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি মাজেদুল ইসলামের
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৪:৫৪ পিএম  আপডেট: ২৭.০১.২০২৬ ৪:৫৯ পিএম  (ভিজিট : ৭৮)
X

বাংলাদেশ জামায়াতে ইসলামী ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও এনসিপি মনোনীত মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টঙ্গিবাড়ী) আসনের সংসদ সদস্য প্রার্থী মো. মাজেদুল ইসলাম বলেছেন, নির্বাচিত হলে তিনি মাদকমুক্ত সমাজ গঠনে কার্যকর উদ্যোগ নেবেন এবং পদ্মা নদীর পাড় দিয়ে একটি হাইওয়ে নির্মাণের চেষ্টা করবেন, যাতে নদীভাঙন রোধের পাশাপাশি যানবাহন চলাচলের সুবিধা নিশ্চিত করা যায়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়নের মাওয়া বাজার ও পদ্মা সেতু (উত্তর) থানা এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মুন্সিগঞ্জের লৌহজং ও টঙ্গিবাড়ী উপজেলায় একটি মানসম্মত হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হবে, যাতে সাধারণ মানুষ সহজে উন্নত চিকিৎসাসেবা পেতে পারে। এজন্য তিনি শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান।

গণসংযোগকালে মো. মাজেদুল ইসলাম এলাকাবাসীর কাছে দোয়া কামনা করেন এবং তার প্রতিশ্রুতি বাস্তবায়নে সহযোগিতা চান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পদ্মা সেতু উত্তর থানার আমির মুফতি এসএম আনোয়ার হোসাইন, মেদিনীমন্ডল ইউনিয়ন সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সেক্রেটারি মো. নুরুল্লাহ, হলুদিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মো. নুর মোস্তফা।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খিলাফত মজলিস মুন্সিগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা আমিনুল ইসলাম, কুমারভোগ ইউনিয়ন সভাপতি মো. আবীর হোসেন এবং এনসিপির নেতৃবৃন্দ মো. কামরুল, মো. ঈশান ও মো. নাফিস।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy