প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৫:২২ পিএম (ভিজিট : ১৩৬)

X
আগামী ১২ই ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে বিভিন্ন দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা দলীয় নেতা-কর্মিসহ নিজস্ব অনুসারীদের নিয়ে পুরোদমে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
তারা প্রতিদিনিই নির্বাচনী এলাকার সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার পৌরসভা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের পাড়া-মহল্লাসহ গ্রাম-গঞ্জ চষে বেড়াচ্ছেন। এসময় তারা গণ-সংযোগসহ সভা-সমাবেশ করছেন। সেইসাথে অটো চার্জার বাইকসহ বিভিন্ন যানে মাইকিং করে পুরো নির্বাচনী এলাকা জুড়ে প্রচরণা চালিয়ে যাচ্ছেন।
এবারে এ আসনে স্বতন্ত্র ও দলীয়সহ মোট ৯জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। প্রতিদ্বন্দিরা হলেন-বিএনপি’ মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর সরকার (ধানের শীষ প্রতিক), জামায়াতে ইসলামীর হাফেজ মোহাম্মদ মুনতাকিম (দাঁড়ি পাল্লা প্রতিক), জাপা’র প্রার্থী সিদ্দিকুল আলম (লাঙ্গল প্রতিক), পীর চরমোনাই মনোনীত প্রার্থী মোঃ শহীদুল ইসলাম (হাতপাখা প্রতিক), বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী মির্জা শওকত আকবর রওশন (কাঁঠাল প্রতিক), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্কসবাদীর প্রার্থী মোঃ মাইদুল ইসলাম (কাঁচি প্রতিক), স্বতন্দ্র প্রার্থী জোবায়দুর রহমান হীরা (ঘোড়া প্রতিক), বিএনপি’র বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী এসএম মামুনুর রশিদ (মোটরসাইকেল প্রতিক) এবং বিএনপি’র বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী মোঃ রিয়াদ আরফান সরকার রানা (ফুটবল প্রতিক)।
এদিকে এ আসনে কোন দলের প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী জয়ী হতে পারেন ? তা নিয়েও নির্বাচনী এলাকার বিভিন্ন আড্ডাগুলোতে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এসব আড্ডাতে একটি গুরুত্ব্পূর্ণ রাজনৈতিক দলের প্রার্থীর জয়ের ব্যাপারে সংশয় নিয়েও আলোচনা-সমালোচনাসহ কোন দলের প্রার্থী বা কোন স্বতন্ত্র প্রার্থী জয়ী হতে পারেন তা’ নিয়েও আড্ডাগুলোতে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তবে, এ আসনে ত্রিমূখী লড়াই হবে বলে বেশী মন্তব্য করা হচ্ছে। (ছবি আছে)